অনেকের কাছেই এটা হয়তো অজানা যে টেলি-মেডিসিন আসলে কি? টেলি-মেডিসিন হল আধুনিক প্রযুক্তি, যেমন মোবাইল ফোন, ভিডিও কল, ইন্টারনেট, ডিজিটাল ডিভাইস ইত্যাদি, ব্যবহার করে রোগী ও চিকিৎসকের মধ্যে দূরবর্তী চিকিৎসা-পরামর্শ, রোগ নির্ণয় ও ফলো-আপের প্রক্রিয়া। অর্থাৎ রোগীকে হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে না গিয়েও, চিকিৎসক তার স্বাস্থ্য-সমস্যা শুনে, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে উপযুক্ত পরামর্শ দিতে পারেন।

করোনা আবহে টেলি-মেডিসিন পরিষেবা বহু জায়গায়, এমনকি সরকারী ভাবে চালু হলেও, আমরা তার অনেক আগে থেকেই আমাদের www.edocsmc.in পোর্টালের মাধ্যমে এই পরিষেবা মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছি। এখনো পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ আমাদের টেলি-মেডিসিন পরিষেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।

বর্তমান সমাজে টেলি মেডিসিনের গুরুত্ব অনেক। এর মাধ্যমে দ্রুত ও সহজে চিকিৎসা পাওয়া যায়, দূর-দূরান্তে থাকা মানুষ, বিশেষ করে গ্রামীণ বা দুর্গম এলাকার বাসিন্দারা, সহজেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাত্ক্ষণিক পরামর্শ পাওয়া যায়। অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছাকাছি পাওয়া যায় না। টেলিমেডিসিন সেই ফাঁক পূরণ করে।

সংক্ষেপে বলতে গেলে টেলি-মেডিসিন আধুনিক চিকিৎসার এক বৈপ্লবিক পরিবর্তন। এটা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে, সময় ও দূরত্বকে অতিক্রম করে আরও সহজ, সুলভ ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে। বিশেষ করে COVID-19 মহামারীর সময় টেলি-মেডিসিন প্রমাণ করেছে যে ভিড় না করে, সংক্রমণ এড়িয়ে চিকিৎসা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে টেলি-মেডিসিন পরিষেবা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা অমূল্য ভূমিকা রাখতে চলেছে।

অনেকের কাছেই এটা হয়তো অজানা যে টেলি-মেডিসিন আসলে কি? টেলি-মেডিসিন হল আধুনিক প্রযুক্তি, যেমন মোবাইল ফোন, ভিডিও কল, ইন্টারনেট, ডিজিটাল ডিভাইস ইত্যাদি, ব্যবহার করে রোগী ও চিকিৎসকের মধ্যে দূরবর্তী চিকিৎসা-পরামর্শ, রোগ নির্ণয় ও ফলো-আপের প্রক্রিয়া। অর্থাৎ রোগীকে হাসপাতালে বা ডাক্তারবাবুর কাছে না গিয়েও, চিকিৎসক তার স্বাস্থ্য-সমস্যা শুনে, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে উপযুক্ত পরামর্শ দিতে পারেন। করোনা আবহে টেলি-মেডিসিন পরিষেবা বহু জায়গায়, এমনকি সরকারী ভাবে চালু হলেও, আমরা তার অনেক আগে থেকেই আমাদের www.edocsmc.in পোর্টালের মাধ্যমে এই পরিষেবা মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছি। এখনো পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ আমাদের টেলি-মেডিসিন পরিষেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। বর্তমান সমাজে টেলি মেডিসিনের গুরুত্ব অনেক। এর মাধ্যমে দ্রুত ও সহজে চিকিৎসা পাওয়া যায়, দূর-দূরান্তে থাকা মানুষ, বিশেষ করে গ্রামীণ বা দুর্গম এলাকার বাসিন্দারা, সহজেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাত্ক্ষণিক পরামর্শ পাওয়া যায়। অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছাকাছি পাওয়া যায় না। টেলিমেডিসিন সেই ফাঁক পূরণ করে। সংক্ষেপে বলতে গেলে টেলি-মেডিসিন আধুনিক চিকিৎসার এক বৈপ্লবিক পরিবর্তন। এটা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে, সময় ও দূরত্বকে অতিক্রম করে আরও সহজ, সুলভ ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে। বিশেষ করে COVID-19 মহামারীর সময় টেলি-মেডিসিন প্রমাণ করেছে যে ভিড় না করে, সংক্রমণ এড়িয়ে চিকিৎসা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে টেলি-মেডিসিন পরিষেবা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা অমূল্য ভূমিকা রাখতে চলেছে।
0 التعليقات 0 المشاركات 33 مشاهدة 5 0 معاينة